শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান;

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪৭৭টি পরিবার পেলো ফ্যামিলি কার্ড;

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২০০ বার পঠিত



স্টাফ রিপোর্টার ​হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ে ৪৭৭টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​উদ্বোধনের পরপরই তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় উপকারভোগীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেবনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত ৬টি গ্রামের মোট ৪৭৭টি পরিবারকে এই পাইলটিং কর্মসূচির আওতায় আনা হয়েছে। একই সাথে পরিবেশ সুরক্ষায় প্রতিটি উপকারভোগী পরিবারের মাঝে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথেই উপকারভোগীদের মোবাইল ওয়ালেটে সরাসরি ভাতার অর্থ পৌঁছে যায়।

​কার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে সরাসরি স্থানীয় উপকারভোগীদের অনুভূতি ও বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলতে পেরে এবং দ্রুততম সময়ে মোবাইলে ভাতার টাকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সাধারণ মানুষ। উপকারভোগীরা জানান, সরকারের এই মানবিক উদ্যোগের ফলে প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারগুলো বিশেষ সুবিধা পাবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) শুকরিয়া পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার মোঃআবু সাইম,সমাজসেবা (ডিডি) অনিল চন্দ্র বর্মন, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খুসরু,মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান । এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews