মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান,২লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত




কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে কচা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। ২৭ আগষ্ট বৃহস্পতিবার,দুপুরে নিয়মিত টহলের ধারাবাহিকতায় কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আরমান হোসেন জানান,কচা নদীতে অভিযান চালিয়ে ৫টি জাল, প্রতিটির দৈর্ঘ্য ৫ বর্গ মিটার হিসেবে মোট ২ হাজার ৫০০ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

তিনি বলেন,কারেন্ট জাল অত্যন্ত সূক্ষ্ম ফাঁসের হওয়ায় মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নির্বিচারে আটকা পড়ে। এতে নদী ও জলাশয়ের মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী এবং তাঁর প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ পুলিশ পরিদর্শক মো. আরমান হোসেন আরও বলেন, “নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে কেউ যাতে মাছের বংশবিস্তার ও মৎস্যসম্পদ ধ্বংস করতে না পারে, সে বিষয়ে নৌ পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৎস্যসম্পদ রক্ষায় নদীপাড়ের মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।”

স্থানীয়রা জানান, কচা নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা গেলে মাছের প্রজনন ও দেশীয় মাছের উৎপাদন বাড়বে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews