মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান;

কক্সবাজারে এক শহীদ এক বৃক্ষ রোপন কর্মসূচি ২৫ অনুষ্ঠিত;

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৩০ বার পঠিত



আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

জেলা প্রশাসন, কক্সবাজার ও বন বিভাগ-এর যৌথ উদ্যোগে ২০ জুলাই ২৫ অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ শহিদ স্মরণে “এক শহিদ এক বৃক্ষ কর্মসূচি” ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী কক্সবাজারের চার শহিদ ওয়াসিম, শহিদ তানভীর, শহিদ নুরুল আমিন ও শহিদ আহসান হাবিব – এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কক্সবাজার মোহাম্মদ সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: সাইফুদ্দিন শাহীন, আহত জুলাই যোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান ও ছাত্র প্রতিনিধিবৃন্দ। শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের আন্তরিক অভিব্যক্তিতে আয়োজনটিতে আবেগঘন মুহূর্তের অবতারণা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্যের পর চার শহিদের স্মরণে শহীদ পরিবারের সদস্য সহ জেলা প্রশাসক মহোদয়ের স্বহস্তে চারটি গাছের চারা রোপণ করা হয় :

কৃষ্ণচূড়া—আত্মত্যাগের প্রতীক
অর্জুন—নির্ভীকতার প্রতীক
কদম— বিজয়ের আনন্দের প্রতীক
সোনালু—অনুপ্রেরণার প্রতীক

আয়োজনের শেষে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এই বিশেষ উদ্যোগে রোপিত বৃক্ষগুলো কক্সবাজারের শহিদদের স্মরণে একটি সবুজ শ্রদ্ধাঞ্জলি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews