মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

কাউখালীতে আইনশৃঙ্খলা সভা: মাদক,নারী-শিশু নির্যাতন ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা;

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৮ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন;
পিরোজপুর (প্রতিনিধি);

কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তিনি বলেন,উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে গত ১৩জানুয়ারির সভার আলোচনা ও গৃহীত সিদ্ধান্তসমূহ উপস্থাপন করা হয় এবং সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, এসিডের অপব্যবহার রোধ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত বক্তারা নিজ নিজ এলাকার সমস্যা ও সম্ভাব্য সমাধানের দিক তুলে ধরেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। থানার পুলিশ প্রতিনিধি অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদারের কথা জানান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির বক্তব্যে বলেন,সুষ্ঠু নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে উন্নত রয়েছে। তিনি সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহ্বান জানান। উপজেলার উন্নয়নে স্হানিয় (মন্ত্রী) গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এর নির্দেশনায় উন্নয়নশীল কর্মকান্ড অবয়াহত থাকবে। উপজেলা কৃষি কর্মকর্তা ফ্যামিলি কার্ড বিতরণে আইনি স্বচ্ছতা নিশ্চিত করা এবং মৌসুমি কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,কৃষি খাতকে শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আইনশৃঙ্খলা রক্ষা,মাদক নিয়ন্ত্রণ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসন কোনো ছাড় দেবে না। প্রয়োজন হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews