মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান;

কাউখালীতে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত;

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন;​কাউখালী(পিরোজপুর);

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
​সভায় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আনোয়ার হোসেন বলেন, “বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক ও স্বাভাবিক রয়েছে। তবে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মাদক,সন্ত্রাস,ইভটিজিং, বাল্যবিবাহ এবং কিশোর গ্যাং নির্মূলে পুলিশি অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত আছে।”
​উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির তার বক্তব্যে বলেন, “দীর্ঘ দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে বলতে পারি,বর্তমানে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সুমনের নির্দেশনায় আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। যে কোনো অপরাধ দমনে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি।” তিনি আরও যোগ করেন, “কাউখালীর দুটি সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে,যার ফলে স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে শিক্ষক পদায়নের দাবি জানাচ্ছি।”
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, উচ্চশিক্ষা গ্রহণ ও সরকারি নির্দেশনায় তাঁকে দেশের বাইরে যেতে হচ্ছে,ফলে এটিই ইউএনও হিসেবে তাঁর শেষ আইনশৃঙ্খলা সভা।
​দীর্ঘদিন কাউখালীবাসীর সেবা ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ইউএনও মো: আসাদুজ্জামান বলেন,”স্থানীয় দুটি সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।” আলোচনা শেষে তিনি উপস্থিত সকলের কাছে তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও প্রবাস যাত্রার জন্য দোয়া কামনা করেন।
​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কর্মকার,কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সোমা সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো: আখতারুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ ও সাধারণ সম্পাদক রাকিব তালুকদার এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews