মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে ৬৯ রাউন্ড কার্তুজ,ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেপ্তার; চাল-ডাল দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ’ সংবাদের প্রতিবাদ কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের; বই-খাতার বদলে মাদকের ছোবল: কিশোর-তরুণদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ জরুরি; ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ; চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা; নেছারাবাদে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার,পুলিশের দাবি নারী দীর্ঘদিনের মাদক কারবারি; তেঁতুলিয়ায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত; স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ; মোংলায় গাছের চারা বিতরণে বক্তাদের স্লোগান “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”; ভাঙ্গুড়ার বড়বিশাকোলে নৌকা বাইচ, লড়াই শেষে প্রথম আব্দুল মতিন গ্রুপ; সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান; দক্ষিণ গুনাইঘরে বিএনপির আলোচনা সভা; নওগাঁয় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী উদ্বুদ্ধকরণ সভা; GFJ রক্তদান কেন্দ্রের চট্টগ্রাম জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন; জনসমুদ্রে পরিণত হলো কাজী একতা ফাউন্ডেশনের কর্মী সভা; ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার;

কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ;

  • Update Time : শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত




​কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। গতকাল ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪:১০ মিনিটে কাউখালী থানাধীন ৩নং সদর ইউনিয়নের আসপর্দ্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- আসপর্দ্দি এলাকার মো: আনিচ খাঁ-র ছেলে মো: শহিদুল ইসলাম (৪০) এবং চিরাপাড়া পারসাতুরিয়া (গুচ্ছগ্রাম) এলাকার মো: মিরন হাওলাদারের ছেলে মো:দিদার (২৫)
​পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এএসআই মোঃ মাসুদ আল মামুন এবং এএসআই খাইরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসপর্দ্দি এলাকায় বিশেষ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাঁদের হাতেনাতে ধরা হয়। পরে দেহতল্লাশি চালিয়ে শহিদুল ইসলামের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা এবং দিদারের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২,৬০০ টাকা।
​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। আজ ২৮ আগস্ট (শুক্রবার) সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
​এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “কাউখালী থানাকে শতভাগ মাদকমুক্ত রাখতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews