বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ;

কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উন্নত মিল্কিং মেশিন বিতরণ;

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৯ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন
(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে গরু খামারি পিজি সদস্যদের মাঝে চাকাযুক্ত ইলেকট্রিক মোবাইল মিল্কিং মেশিন উপকরণ বিতরণ করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের কুমিয়ানে অবস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে, আনুষ্ঠানিকভাবে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজন উদ্যোক্তা গরু খামারি পিজি সদস্যকে উন্নত প্রযুক্তির দুগ্ধ দহন মোবাইল মিল্কিং মেশিন প্রদান করা হয়।
উপকরণপ্রাপ্ত ডেইরি পিজি সদস্যরা হলেন— ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের উদ্যোক্তা পিজি সদস্য রিজিয়া বেগমের “বেতকা ডেইরি”, ২নং আমরাজুড়ী ইউনিয়নের উদ্যোক্তা পিজি সদস্য রেক্সোনার “মাগুরা ডেইরি”, ৩নং সদর ইউনিয়নের উদ্যোক্তা পিজি সদস্য উত্তম মৃধার “দাসেরকাঠি ডেইরি” এবং চিরপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উদ্যোক্তা পিজি সদস্য আসলাম হোসেনের “নীলতি ডেইরি” খামার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার শিকদার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা,সাংবাদিক ও পিজি খামারি সদস্যবৃন্দ।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তরুণ কুমার শিকদার বলেন,আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ালে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে,শ্রম ও সময় সাশ্রয় হবে এবং খামারিদের উৎপাদন খরচ কমে আসবে। এর মাধ্যমে খামারিরা আরও লাভবান হবেন এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
তিনি আরও বলেন,সরকার খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রযুক্তির আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews