বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান;

কাউখালীতে ভ্রাম্যমান ভূমি সেবা নিয়ে জনগণের দোরগড়ায়;

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন ; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালীতে “আমার ভূমি আমার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে
ভ্রাম্যমান ভূমি সেবা কর্মশালা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে,ভূমির মালিকদের দোরগোড়ায় ভূমি বিষয়ক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ১লা মার্চ (শনিবার)২০২৫ সকাল ১০ ঘটিকায় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার উদ্বোধনী বক্তব্যে ভূমি বিষয়ক বিভিন্ন সেবার আদ্যপান্ত তুলে ধরেন। তিনি বলেন,কাউখালীতে ভূমি বিষয়ক সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে,কাউখালী উপজেলা সহকারী ভূমি কমিশনার সুদীপ্ত দেবনাথ গত কয়েক মাস যাবৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে এ ধরনের কর্মশালার আয়োজন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ ভূমির মালিকদের নিয়ে ভূমি সেবা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। তিনি উপজেলা সহকারী ভূমি কমিশনার সুদীপ্ত দেবনাথের এ কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসাও করেন। পরিশেষে উপজেলা সহকারী ভূমি কমিশনার সুদীপ্ত দেবনাথ তার বক্তব্যে ভূমির নামজারির সরকারি খরচ,রেকর্ড সংশোধন,পর্চা সংগ্রহ ও সংশোধন সহ ভূমি সংক্রান্ত জটিল সমস্যা সমাধানে উপস্থিত ভূমির মালিকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।তিনি আরও বলেন, ভূমির মালিকদের উন্নত নাগরিক সেবা প্রদানে কাউখালি উপজেলা ভূমি অফিস প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক চন্দ্র হালদার,৩নং সদর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,ইউপি সদস্য মোঃ সাঈদ, উপ সহকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেন,ভূমি পেশকার মোঃ জাহিদুল ইসলাম,অফিস সহায়ক বশিরুজ্জামান, জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার সিনিয়র সদস্য শাহ ইমরান ফারুক ও সায়েম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews