বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত; নওগাঁর সাপাহারে ৫৫ গ্রাম পুলিশ পেলেন সরকারি বাইসাইকেল;

কাউখালী ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা;

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন ; পিরোজপুর প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালী উপজেলায় ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন সভাকক্ষে,বাংলাদেশ গ্রাম আদালত সক্রিকরন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অদ্য ১২ফেব্রুয়ারী(বুধবার)২০২৫ তারিখ,সকাল ১০ ঘটিকার সময় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান মোঃ শামসুল আলম মিল্টন এর সভাপতিত্বে,উপজেলা সমন্বয়কারী পারভিন আক্তর এর উপস্হাপনায় এ সময় উপস্থিত ছিলেন,প্রশাসনিক কর্মকর্তা মোঃ সুমন সিকদার,হিসাব সহকারি মোঃমেহেদী হাসান,সাংবাদিক রিয়াদ মাহমুদ,পান্নু জমাদ্দার, মোঃনুরুজ্জামান খোকন এবং ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম রুবেল,মোঃ জাকির হোসেন,মোঃ ফোরকান হোসেন, জয়দেব চন্দ্র ঘোষ,মোঃ সালাউদ্দিন কাজী,মোঃ আব্দুল আলীম,মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আজিজুল হক, ইউপি মহিলা সদস্যা মুন্নি বেগম, খাদিজা বেগম,জাহানারা বেগম সহ শিক্ষক-ছাত্র,ব্যক্তিবর্গ ও চৌকিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা ও বক্তব্যের শুরুতে ভিডিও নাটক প্রদর্শনীর মাধ্যমে, গ্রাম আদালত নিষ্পত্তির জন্য গ্রাম আদালত আইন,২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপায় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয় বিষয়টি অবগত করা হয়। উক্ত গ্রাম আদালত অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার ব্যাবস্হাপনা করা হয়। জেলা প্রশাসক এর নির্দেশক্রমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণে,বিচারক কার্য পরিচালনায় চেয়ারম্যান ও আবেদনকারী এবং প্রতিবাদীর পক্ষ থেকে ১জন ইউপি সদস্য ও ১ জন গন্যমান্য ব্যক্তি সহ মোট ৫ জন বিচারকার্য পরিচালনা করবেন।এ ছাড়াও ইউনিয়ন সচিবগণ বিচার কার্যক্রমে সহায়ক এবং হিসাব সহকারীগণ পেশকারের দায়িত্ব পালন করবেন। ফৌজদারি ও দেওয়ানি মামলার ৩লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের অভিযোগ গ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন,গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে বিরোধের সহজ ও দ্রুততম আদালত। এখানে দরিদ্র, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন আইনজীবী বিহীন স্বল্প সময়ে স্বল্প খরচে বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এখানে ফৌজদারি ও দেওয়ানী মামলা বিরোধের,ধর্ষণ,খুন,অপহরণ, ডাকাতি,যৌতুক,নারী ও শিশু নির্যাতন,স্থাবর সম্পত্তি ব্যতিরেকে যেকোনো সমস্যার সমাধানে অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের নিষ্পত্তি করার সুযোগ রয়েছে। গ্রাম আদালতে ফৌজদারি মামলা জন্য ১০ টাকা ও দেওয়ানী মামলার জন্য ২০টাকা ফিস প্রদানের মাধ্যমে দাখিল করা যাবে। গত ২০২৪ ডিসেম্বর পর্যন্ত কাউখালী উপজেলায় গ্রাম আদালতে ১০২টি মামলার ৯৫ টি নিষ্পত্তি করা হয়েছে এবং ৭টি মামলা চলমান রয়েছে। বর্তমানে জানুয়ারী ২০২৫ থেকে এপর্যন্ত ২৪টি মামলার মধ্যে-১৫টি নিষ্পত্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews