বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

কালকিনিতে সহকারী অধ্যাপক নাজমুন নাহারের প্রতিবাদ ‘অনুপস্থিত থেকে বেতন নেওয়ার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন’

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩০৩ বার পঠিত



কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ-এর ব্যবস্থাপনা বিভাগের (অনার্স) সহকারী অধ্যাপক নাজমুন নাহার তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “অনিয়ম-অব্যবস্থাপনায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষা ব্যবস্থা নাজুক, সচেতন মহলের উদ্বেগ” শীর্ষক সংবাদের একটি অংশে তাকে নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা তিনি “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” বলে দাবি করেছেন।
প্রতিবাদলিপিতে নাজমুন নাহার উল্লেখ করেন, তাকে জড়িয়ে “চার বছর যাবৎ বিভাগ ও ক্লাসে অনুপস্থিত” থাকার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, ২০০৮ সালের ১ জানুয়ারি প্রভাষক হিসেবে যোগদানের পর থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন এবং ২০২৪ সালের ৩ ডিসেম্বর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
তিনি দাবি করেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে তার বিরুদ্ধে কখনো কোনো লিখিত অভিযোগ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। তিনি নিয়মিত কলেজ ও বিভাগে উপস্থিত থাকেন। তবে কমার্স বিভাগে পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় অনেক সময় ক্লাস শূন্য থাকে, যা তার অনুপস্থিতির প্রমাণ নয়। কলেজের হাজিরা খাতা যাচাই করলেই তার উপস্থিতির সত্যতা মিলবে বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। এছাড়া, দীর্ঘ ৩৯ মাস ধরে তার বেতন-ভাতা বকেয়া থাকা সত্ত্বেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও দাবি করেন, যার প্রমাণ ব্যাংক হিসাব বিবরণীতে পাওয়া যাবে।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে মিথ্যা সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews