1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কিস্তির ৪ হাজার টাকা বকেয়া,তবুও মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা:কাউখালীতে ওয়ালটনের সহায়তা প্রদান; মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু;

ঝিকরগাছায় UNO বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন;

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১০ টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, ঝিকরগাছা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, লাউজনি হাইস্কুলের সাবেক সহকারী শিক্ষক আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঝিকরগাছা উপজেলা শাখার উপদেষ্টা তৌফিক রেজা টোকন, সভাপতি এমরানুর রেজা খোকন, বাংলাদেশ ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ, সাদা মনের মানুষ সায়েদ আলী, সনাতন পার্টির কেন্দ্রীয় সহসভাপতি রঞ্জিত বাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ফ্রেন্ডস টুয়েন্টি স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি আরাফাত কল্লোল, ছাত্র প্রতিনিধি মাহামুদুল হাসান ও আঁখি খাতুন। মানববন্ধনে বক্তারা বলেন, গনঅভ্যুত্থান পরবর্তী এক দূর্যোগকালীন সময়ে ভুপালী সরকার ঝিকরগাছা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব নিয়ে অত্যান্ত সততা ও নিষ্টার সাথে তার দায়িত্ব পালন করছেন। তার সততার কারণে অনেকে দুর্নীতি করতে পারছে না। ফলে একটি স্বার্থান্বেষী মহল ঐক্যবদ্ধভাবে মাত্র এক বছরের মাথায় তাকে বদলী করে দিয়েছে। বক্তারা অনতিবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা হুশিয়ারী দেন। দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ঝিকরগাছা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, সেবা সংগঠন, ফ্রেন্ডস টুয়েন্টি স্বেচ্ছাসেবী সংগঠন , হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, শ্রীরামপুর তরুণ যুব সংঘ সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র, সাধারণ নারী, পুরুষ সহ কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews