বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা;

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পঠিত



ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় শনিবার (২১ সেপ্টেম্বর) ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার হলরুমে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও তার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুলাই (শনিবার) দারুল উলুম কামিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ভোটের মাধ্যমে সদস্যরা তাদের নতুন কমিটির নেতা নির্বাচিত করেছিলেন। এই সময় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সুজন মাহমুদ। তবে সাধারণ-সম্পাদক পদের বিপরীতে এ,এস,এম জাফর ইকবাল, আশিকুল ইসলাম ও হাসান খানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানে ৩১ জন সদস্যের মধ্যে ২৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হন এ,এস,এম জাফর ইকবাল। এরপর দেশের রাজনৈতিক টানাপোড়েন, পটপরিবর্তন ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা স্থগিত ছিলো। আজ শনিবার সকাল ১১ টার দিকে দারুলউলুম কামিল মাদ্রাসার হলরুমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জনাব ইব্রাহিম আলী। ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন আমরা যখন কোন সংবাদ করি তখন সেটা কারো না কারো বিপক্ষে যায়। সেই জায়গা থেকে যে কোন সমস্যায় প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে প্রশাসনকে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান তিনি। ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম আলী তার বক্তব্যে বলেন সাংবাদিকরা যখন কোন সংবাদ প্রকাশ করে তখন কারো না কারো চোখে তাদের শত্রু হতে হয় এটা তিনি বিশ্বাস করেন। তিনি মনে করেন পুলিশের মতই সাংবাদিকতা পেশাও একটি চ্যালেঞ্জিং পেশা। তিনি সব সময় সাংবাদিকদের সাথে থাকবেন বলেও আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews