মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান;

তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ;

  • Update Time : বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
  • ৭৭ বার পঠিত




বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়ীয়া গ্রামের হাকিমিয়া মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রী ও অভিভাবকদের অজ্ঞাতসারে অনলাইনে ভর্তি করানোর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি লক্ষ্যমাত্রা পূরণ করতে এমন কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক।

অভিযোগকারীদের দাবি, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই অনলাইনে ছাত্রীদের রোল ও রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে মাদ্রাসার পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে বলে জানানো হচ্ছে। বিষয়টি জানার পর অনেক শিক্ষার্থী ও অভিভাবক বিস্ময় প্রকাশ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসাটিতে প্রত্যাশিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি না হওয়া এবং শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন থাকায় আলিম শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা পূরণের জন্য এমন পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই প্রয়োজন।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের মতামত ও সম্মতি ছাড়া এভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হলে তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে অনেক শিক্ষার্থীর মধ্যে হতাশা ও পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews