বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান;

তেঁতুলিয়া বিভিন্ন আয়োজনে বিজয় দিবস উদযাপন;

  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত



হাফিজুর রহমান হাবিব; পঞ্চগড় জেলা প্রতিনিধি;

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসটির সুচনা। ভোর ৬টা ৪৮ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জাগপা ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তেঁতুলিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী মানুষ স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি গত বছরগুলোর মতো পালন না হয়ে ভিন্নভাবে পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপি বিজয় মেলা, বেলা ১১টায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা। বিকেলে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও সুবিধাজনক সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা, শিশু, পরিবারসহ ছিন্নমূল মানুষের মাঝে খাবার পরিবেশন ও মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা করার কথা বলা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews