1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির শোক র‌্যালি ও দোয়া মাহফিল; মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য; ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন: মো. দুলাল মিয়ার ঈদের শুভেচ্ছা; মঠবাড়িয়ার উন্নয়নে ‘ঐক্য, অধিকার ও মুক্তি’ নিয়ে পাশে থাকতে চান রুবেল হাওলাদার;

নওগাঁয় দুইদিনব্যাপী হজ প্রশিক্ষণ সম্পন্ন, অংশ নিলেন প্রায় ১৩শ যাত্রী;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু যাত্রীদের জন্য আয়োজিত দুইদিনব্যাপী হজ বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ০৫ ও ০৬ এপ্রিল ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কর্তৃক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে হজের বিভিন্ন বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হজযাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে তারা সঠিকভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ-এর উপপরিচালক (ডিডি) জনাব মোঃ মারুফ রায়হান।
দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে প্রায় ১৩ শতাধিক হজযাত্রী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীরা যথাযথ জ্ঞান অর্জন করে নিরাপদ ও সুষ্ঠুভাবে হজ পালনে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews