বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান;

পটুয়াখালী কালেক্টরেট স্কুলে ’গণহারে শিক্ষার্থীদের ফেল’ ডিসি অফিসের সামনে শিক্ষার্থী-অভিভাবকদের অবস্থান কর্মসূচি;

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৯ বার পঠিত



জেলা প্রতিনিধি পটুয়াখালী;
পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীদের দশম শ্রেণীতে প্রমোশনের ক্ষেত্রে ‘পরিকল্পিতভাবে’ গণহারে ফেল করানোর অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থী-অভিভাবকরা। গত সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।
আন্দোলনরত শিক্ষার্থী শিনসেন কর্মকার, নাহিন মেলকার, অধরা, নাহিদা, বুশরা জাবিন অভিযোগ করে বলে, বার্ষিক পরীক্ষায় তারা আশানুরূপ ফলাফল করলেও রহস্যজনক কারণে বড় একটি অংশকে অকৃতকার্য দেখানো হয়েছে। উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন না করেই ফলাফল ঘোষণা করা হয়েছে বলেও দাবি তাদের। অভিভাবকদের অভিযোগ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো বিশেষ সুবিধা বা অনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই ‘গণ ফেল’ করানো হয়েছে। বিনা কারণে একটি বছর নষ্ট হওয়ার উপক্রম। তাই আমরা চাই খাতাগুলো পুনরায় নিরপেক্ষভাবে দেখা হোক। নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে প্রমোশন দেওয়াসহ এই দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।অন্য দিকে স্কুলে ভর্তি করানো হবেনা মর্মে নবম শ্রণীর ৪০/৪৫ জন ছাত্রীদের কে অন্য স্কুলে টিছি নিয়ে এবং রেজিষ্ট্রেশন বোর্ড থেকে পরিবর্তন করে ভর্তি হতে বলেন।শিক্ষার্থীরা অনেকেই পটুয়াখালী শেরেবাংলা স্কুলে, ডোনাবান সহ অনেক স্কুলে ভর্তি হয়েছিলো, কিছু সময় পার হতে না হতেই স্কুল থেকে ক্লাশ টিচার ফোন দিয়ে কালেক্টরেট স্কুলে ভর্তি হতে বলেন এটা ছোট বাচ্চাদের মানসিক চাপের তৈরি করেছে। বিষয়টি ভালোভাবে কতৃপক্ষকে দেখার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews