1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত; সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার; নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীর তাণ্ডব, ফসল ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি; কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা; বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচয় পত্র প্রদান; তেঁতুলিয়া সাংবাদিক বনাম মুন্সিগঞ্জ সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ; পিরোজপুরের জিয়ানগরে যুবলীগ নেতা মো. আল-আমিন হোসেন হাওলাদার গ্রেপ্তার; পিরোজপুর পৌরসভায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত; পিরোজপুরে স্কুল অব ফিউচারের শিক্ষার্থীদের নিয়ে পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত; ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে পিরোজপুরে জাতীয় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল;

পিরোজপুরে ইলেকট্রিশিয়ানদের নিয়ে MEP গ্রুপের মতবিনিময় সভা;

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত


‎​পিরোজপুর প্রতিনিধি:

‎​পিরোজপুরে দেশের সুপরিচিত ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান MEP গ্রুপের উদ্যোগে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের হোটেল ‘নায়োরী’-র সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
‎​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন MEP গ্রুপের পিরোজপুর জেলা ডিলার আজিজুল ইসলাম সাগর।
‎​সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MEP গ্রুপের ডিএসএম (DSM) মো. হাবিবুর রহমান এবং টিএসএম (TSM) মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর টিটিসি (TTC)-র ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর মো. কবির আলম।
‎ এছাড়াও স্থানীয় ডিলারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎​বক্তারা বলেন, ১৯৭৪ সাল থেকে MEP গ্রুপ অত্যন্ত সুনামের সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিদ্যুৎসাশ্রয়ী পণ্য বাজারজাত করে আসছে। একটি নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ের দক্ষ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা অনস্বীকার্য। সভায় MEP ব্র্যান্ডের উন্নতমানের ক্যাবল, ফ্যান এবং আধুনিক সুইচ-সকেটের ব্যবহারিক সুবিধা ও দীর্ঘস্থায়িত্বের কারিগরি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎​বক্তারা আরও উল্লেখ করেন, বাজারে নিম্নমানের ও নকল বৈদ্যুতিক সরঞ্জামের ভিড়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে MEP গ্রুপ সর্বদা আপসহীন। ‎অনুষ্ঠানে উপস্থিত ইলেকট্রিশিয়ানরা MEP পণ্যের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাঠপর্যায়ে গ্রাহকসেবা আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে পিরোজপুর ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎সভা শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews