বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

পিরোজপুরে সিও অফিসের মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এসিল্যান্ডের নেতৃত্বে অভিযান;

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ বার পঠিত



‎​পিরোজপুর প্রতিনিধি:

‎​পিরোজপুর শহরের যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলের পথ সুগম করতে সদর উপজেলার গুরুত্বপূর্ণ সিও অফিসের মোড় এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল – আমিন -এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
‎​দীর্ঘদিন ধরে সিও অফিসের মোড় এবং এর আশপাশের ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যানজট ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। নিয়মিত যাতায়াতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জেলা প্রশাসনের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে বেশ কিছু অস্থায়ী দোকান, এবং ফুটপাত দখলকারী অবৈধ কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
‎​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল- আমিন বলেন – ‎​”জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি জায়গা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। সিও অফিসের মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে যানজট মুক্ত রাখা আমাদের অগ্রাধিকার। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং যারা পুনরায় দখল করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, সিও অফিসের মোড়ে অবৈধ দখলের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হতো। এই উচ্ছেদের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদকৃত জায়গা যেন পুনরায় দখল না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews