মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান;

পিরোজপুর সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত;

  • Update Time : শনিবার, ৩০ অগাস্ট, ২০২৫
  • ২৪১ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ) সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করেন- পিরোজপুর জেলা বি এনপি আহ্বায়ক কমিটির সদস্য ও পিরোজপুর সদর থানা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাসানুল কবির লিন,কদমতলা ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুস সালাম সেখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার কামরুজ্জামান চাঁন,গাজী কামরুজ্জামান শুভ্র,মোঃ হেমায়েত উদ্দিন বেপারী,আব্দুল আলীম খান প্রমুখ। সকাল ১১ টায় দুর্গাপুর হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন কাউন্সিলর ভোটের মধ্যে ৪৩৮ জন ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেন। সভাপতি পদে আলতাফ হোসেন হাওলাদার ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা মৃধা পেয়েছেন ১৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে কামরুচ ছালেকিন তপন ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মালেক শেখ পেয়েছেন ১৮৯ ভোট,
সাংগঠনিক সম্পাদক পদে তারিকুল ইসলাম সবুজ ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীম উদ্দীন পেয়েছেন ১৪৯ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে শেখ সায়েম আহম্মেদ ২৫০ ভোট পেয়ে বিজয় হন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আসলাম মল্লিক পেয়েছেন ১৫৪ ভোট, যুগ্ন সাধারন সম্পাদক পদে মো: মনির হোসেন শেখ ২২০ ভোট পেয়ে বিজয় হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আলাউদ্দিন আকন পেয়েছেন ১৮৬ ভোট।
বিগত ১৫ বছর পরে এরকম সুন্দর একটি আয়োজন এর মাধ্যমে নেতা নির্বাচিত করতে পেরে নেতাকর্মীরা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews