রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

প্রশিক্ষণে সুন্দরবনে ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ কর্মকর্তা;

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

বিশেষ প্রশিক্ষণের জন্য বাংলাদেশে আসা ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল ভ্রমণে এসেছেন। বুধবার (২ অক্টোবর) তারা করমজলে যান। তারা এসেছেন পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপাল থেকে।

করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বুধবার রাত পৌনে ১২টায় এ তথ্য জানান।

তিনি বলেন, বিশেষ প্রশিক্ষণে করমজলে আসা পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এসব কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও আছেন।

তিনি আরও বলেন, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও তাদের পরিবারসহ মোট ৮৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের দল বিশেষ প্রশিক্ষণ সফরে করমজল ভ্রমণ করছেন। এসব কর্মকর্তার সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য ২৯ সেপ্টেম্বর খুলনা নৌ অঞ্চলের অধিনায়কের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান সই করা একটি চিঠিও দেওয়া হয়।

ওই চিঠিতে সফরে আসা বিদেশি সেনাবাহিনীর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দর্শনীয় স্থানগুলো প্রদর্শন ও ইংরেজি ভাষায় ধারাভাষ্য, জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা দেওয়ার জন্য রুমের ব্যবস্থাকরণ, প্রক্ষালন ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews