সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ; ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ;

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন সোহেল রানা সম্পদ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পঠিত



সোহরাওয়ার্দী হোসাইন;

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর ১ম জাতীয় কাউন্সিলের তারিখ আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২৫।
কাউন্সিলকে সামনে রেখে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। কাউন্সিল তারিখ ঘোষণার সাথে সাথে কাউন্সিলরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন পদপ্রার্থীরা।
সার্বিক বিষয়ে কথা হয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা সম্পদের সঙ্গে, তিনি বলেন-বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ জন্য সৎ ,পরিশ্রমী, কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সময় দেয় , নিজের জেলায় কমিটি দিয়েছে এমন যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। আমি ৫ জুলাই এর পরের কর্মী নই, ছাত্র অধিকার পরিষদ থেকে সততার সঙ্গে রাজনীতি করে যোগ্যতার পরিচয় দিয়েছি। পল্টন থানার সমন্বয়ক এর দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়মিত রাজপথে ছিলাম। নিজ হাতে লিখে জেলা কমিটি দিয়েছি। সততা ও নিষ্ঠার সাথে নিয়মিত দায়িত্ব পালন করেছি।
নিজের কাছে আপনি যোগ্য প্রার্থী কিনা; এমন প্রশ্নের জবাবে সোহেল রানা সম্পদ বলেন, ‘বর্তমানে শ্রমিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশবাসী ও ৭কোটি ৩৪ লাখ শ্রমিক শ্রেণীর মানুষ যেমন ব্যক্তিত্ব খুঁজছেন; আমি মনে করি প্রতিটি ক্ষেত্রেই আমি যোগ্য।
সাধারণ সম্পাদক মনোনীত হলে আপনার পরিকল্পনা কী; জানতে চাইলে তিনি বলেন- এতো দিন আমরা শুধু আন্দোলন ভিত্তিক শ্রমিক রাজনীতিতে ছিলাম , আমরা মাত্র শ্রমিক রাজনীতির ট্রেড ইউনিয়ন জগতে প্রবেশ করেছি। আমরা ১ টি ট্রেড ইউনিয়ন গঠন করেছি আরও ৬৩ জেলায় ৬৩ টি ট্রেড ইউনিয়ন গঠনের টার্গেট নিয়েছি। তৃণমূলের সহযোগিতায় আগামী ১লা মে এর আগে ৬৩ টি ট্রেড ইউনিয়ন গঠন করার টার্গেট নিয়েছি।
প্রকৃত তৃণমূলের শ্রমিক নেতাকর্মীদের প্রাধান্য দিতে চাই।
প্রবাসী শ্রমিকদের নিয়ে যা করা প্রয়োজন তার সর্বোচ্চটা করতে চাই। নেতৃত্ব নির্বাচনে গত ফ্যাসিস্ট আমালে, দলের দুঃসময়ে যারা কেন্দ্রীয় ও জেলা মহানগর পর্যায়ে যারা দায়িত্বে ছিলো এখন দলের সুসময়ে তারা আর একবার দায়িত্ব পালন করুক এটা আমি চাই।
সোহেল রানা সম্পদ বলেন- প্রায় ৫ বছরেরও বেশি দীর্ঘ রাজনৈতিক জীবন। একটা দিন একটা মুহুর্তও দলের সিদ্ধান্তের বাহিরে যাইনি। ফেসবুক নেগেটিভ পোস্ট করেছি এমন রেকর্ড নাই। মুদি বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছি। নিজের জীবন বাজি রেখে ২৮ অক্টোবর ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনার তান্ডবের বিরুদ্ধে রুখে দাড়িয়েছি। নিজ নির্বাচনী আসন কুমিল্লা-০২ (হোমনা-মেঘনা) শহীদ মিনারে ফুল দিতে গিয়ে অন্যায়ভাবে পুলিশের হাতে থানায় আটক হয়েছি। গণ অধিকার পরিষদ এর দুঃস্বময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি। এখনও দলকে সু-সংগঠিত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।
জানা যায়, কুমিল্লা হোমনা উপজেলায় ফতেরকান্দি গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ক হিসেবে প্রথম রাজনীতিতে পদবী পান। তারপর যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করেন। তারপর বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে রাখছেন অভাবনীয় ভূমিকা।তিনি বাঁধন(স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) সরকারি তিতুমীর কলেজ ইউনিটেরসাধারন সম্পাদক ও সভাপতি ছিলেন । বাঁধন,ঢাকা সিটি জোনের উপদেষ্টাও ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews