সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ; ধামইরহাটে গৃহবধূকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ; নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ; বর্তমান সময়ে সাংবাদিকের শত্রু সাংবাদিক; কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে নিহত স্বামী ; ভাঙ্গুড়ায় অনলাইন জুয়ার এজেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ; দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন; ককসবাজার জেলার রামুতে ২০০০ হাজার আইফোন নিয়ে পাঁচ চীনা নাগরিকসহ আটক ৬; ৮নং ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক মো: রহিজ ব্যাপারি; খোলা চিঠি ​বরাবর, জেলা প্রশাসক কক্সবাজার জেলা; রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলেন আবদুল্লাহ;

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দের নরসিংদী জেলা কারাগার পরিদর্শন;

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পঠিত



বিশেষ প্রতিনিধি;

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন। শনিবার সকালে কারাগারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে তারা বন্দিদের সুযোগ-সুবিধা, চিকিৎসাসেবা ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনে নেতৃত্ব দেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ডি. এ. পারভেজ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাওলা, মানবাধিকার কর্মী নুরুল হুদা কারী এবং শফিক খান।
এ ছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর মহাসচিব ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক এম. এ. মমিন আনসারী পরিদর্শন দলে অংশ নেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল জেলা কারাগারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং কারাগারের বর্তমান কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পরিদর্শন শেষে মানবাধিকার সুরক্ষা, বন্দিদের কল্যাণ এবং কারাগারের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews