বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

বেসরকারী উন্নয়ন সংস্থা যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের বিকে টাওয়ার পুনঃ উদ্ধারের আন্দোলন;;

  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬২৯ বার পঠিত




জহিরুল ইসলাম;

যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের হেড অফিস বি কে টাওয়ার। ওয়াকফ ষ্টেট থেকে লিজ নিয়ে ২২ তলা বিল্ডিং করার পরিকল্পনা গ্রহন করে যুবক হাউজিং সোসাইটি। বিল্ডিং করার কাজ চলমান অবস্থায় তিন তলার কাজ সম্পন্ন হওয়ার পর যুবকের হেড অফিস চালু করা হয় এই ৫৪ নাম্বার পুরানা পল্টন বিকেটাওয়ারে। যুবকের প্রায় সারে তিন লক্ষ বিনিয়োগকারীর থেকে টাকা উত্তোলন করে বিকে টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়। ২০০৬ সালে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে যুবক হাউজিং এর কার্যক্রম বন্ধ করে দেয়। বিকে টাওয়ারের নির্মাণ কাজও বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগ কারীরা টাকা ফেরত পাওয়ার জন্য যুবক হাউজিং সোসাইটির কর্তৃপক্ষ সহ সারা দেশের প্রায় ৫০ হাজার কর্মী দায়িত্বশীলদের উপর চাপ সৃষ্টি করে। তৎকালীন আওয়ামী সরকার পর পর দুইটি কমিশন গঠন করে।
দশ বছর অতিবাহিত করেও কোন সূরাহা করতে পারে নাই বিগত সরকার। সেই সুযোগে দেশের বিভিন্ন এলাকায় যুবকের সম্পদ দখল করে নেয় আওয়ামী ফেসিষ্ট সরকারের প্রভাবশালীরা। যুবক হাউজিং সোসাইটির দায়ীত্বশীলদের বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে দখলদার আওয়ামী দালালরা। যুবকের সম্পদ উদ্ধারে গত ১৮ বছর মাঠে, রাজ পথে সংগ্রাম করে যাচ্ছে যুবকের ভুক্তভোগী পাওনাদার কর্মী, দায়িত্বশীলগন।
যুবকের আর টিভি ফেরত পাওয়ার জন্য আওয়ামী সরকারের পতনের দুই দিন পর মানব বন্ধন করে যুবকের ভুক্তভোগী কর্মী দায়িত্বশীলগন। যুবকের হেড অফিস বি কে টাওয়ার যাদের বিনিয়োগে তৈরী সেইসব কর্মী দায়িত্বশীলগন গত ১৯ মে বিকে টাওয়ার উদ্ধারের জন্য অবস্থান নেন তাদের গড়া বিকে টাওয়ার ভবনে। ভিতরে অবস্থানরত যুবকের ভুক্তভোগী পাওনাদারগনকে দখলদারদের গুন্ডা বাহিনী রাস্তায় দাড়িয়ে বিকে টাওয়ারের গেটে খোলস পাল্টানো আওয়ামী ক্যাডাররা মোতয়াল্লীর কর্মচারী সেজে বিকে টাওয়ার ছেড়ে যেতে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। ব্যস্ততম পল্টন এলাকায় জন সমাগম ঘটতে থাকে। প্রশাসনের নজরে এলে পুলিশ বাহিনী ঘটনা স্থলে উপস্থিত হয়ে যুবকের ভুক্তভোগী পাওনাদারদের নাম ঠিকানা নিয়ে মামলার ভয় দেখিয়ে স্থান ত্যাগে বাধ্য করে।
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভুক্তভোগী যুবকের পাওনাদারগন বিকে টাওয়ার ত্যাগ করেন। যাদের টাকায় গড়া যুবকের বিকে টাওয়ার, দখলদার মুক্ত করে তাদের হাতে তুলে দেয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাদের প্রতি আকুল আবেদন করছেন যুবক পরিবারের প্রায় সারে তিন লক্ষ ভুক্তভোগী দায়িত্বশীল, কর্মী ও সদস্যগন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews