মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

মঠবাড়ীয়ায় ধানের শীষের প্রার্থীর ওমরা হজ্ব শেষে শুভ আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ;

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার পঠিত



মো: আইউব আলী হাওলাদার
বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া, পিরোজপুর

পিরোজপুর–৩ (মঠবাড়ীয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, মঠবাড়ীয়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক, মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব রুহুল আমিন দুলাল পবিত্র ওমরা হজ্ব পালন শেষে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৬) সকালে মঠবাড়ীয়ায় পৌঁছালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। বিগত ১৭ বছরে আওয়ামী শাসনের নানা জুলুম-নিপীড়ন, মামলা-হামলা ও কারাবরণসহ রাজনৈতিক প্রতিকূল সময়েও কর্মীদের পাশে থাকার জন্য দুলাল ভাইকে কর্মী–সমর্থকরা ‘কর্মীবান্ধব নেতা’ হিসেবে সম্মান দিয়ে থাকেন। আজ তার শুভ আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিকেলে উপজেলা পরিষদের শাপলা চত্বরে বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে ভালোবাসায় সিক্ত করেন। দলীয় গ্রুপিং ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। শাপলা চত্বরে এক মঞ্চে সমবেত নেতাকর্মীদের এই সমাবেশ জনমঞ্চে রূপ নেয়।
এ সময় আগামী দিনের মঠবাড়ীয়ার উন্নয়ন-দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলহাজ্ব রুহুল আমিন দুলাল বিভিন্ন মিডিয়ার সাথে সাক্ষাৎ করেন এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews