বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা -বাস্তব কথা; বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ; বজ্রপাত মোকাবিলায় মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণের উদ্যোগ; নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ; সাংবাদিকতা কেন ফুল বিছানো পথ নয়; মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ; নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার; লালমনিরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত: হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার; কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত; বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন; ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন; মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত; মোংলার চাঁদপাই স্কুলে ফুলের মালা গলায় পরিয়ে শিক্ষক দিবস পালন ; কাউখালীতে জেসমিন হত্যা: দ্বিতীয় স্বামী ১নং আসামী মানিক মাদারীপুর থেকে গ্রেপ্তার; ​কুসুমপুরা ১ নং ওয়ার্ড: জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল ইসলাম রাসেল;

মঠবাড়ীয়ায় বিএনপি নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা;

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত



মো: আইউব আলী হাওলাদার,বিশেষ প্রতিনিধি,মঠবাড়ীয়া।

সংসদীয় আসন ১২৮,পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) নির্বাচনী এলাকার আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, সভাপতি,জেলা আইনজীবি সমিতি, বরিশাল,১নং যুগ্ম আহবায়ক,জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম,বরিশাল শাখা,মঠবাড়ীয়ার কৃতি সন্তান এ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন আজ রবিবার(১৯ অক্টোবর) মঠবাড়ীয়া প্রেসক্লাবে মাগরিববাদ মঠবাড়ীয়া উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উক্ত সভায় জাতীয়তাবাদী কৃষকদল সদস্য সচিব,বরিশাল ও দৈনিক ভোরের অংগীকার,বরিশাল প্রতিনিধি উপস্হিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি মঠবাড়ীয়া উপজেলার বড়হারজী তালুকদারবাড়ীর কৃতিসন্তান। তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও জজ কোর্টের আইনজীবি। তবে বরিশাল জেলা জজ কোর্টে নিয়মিত প্রাকটিস করেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ধানেরশীষ প্রতীকের কর্মী হিসাবে কাজ করেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অনেক মামলার আসামী হয়েছে এবং জেল খাটতে হয়েছে। তিনি বিএনপি কে মনেপ্রাণে লালন ও ধারণ করেন। তিনি মঠবাড়ীয়ার উন্নয়নে কাজ করতে চান। ইতিপূর্বে অনেক কাজ মঠবাড়ীয়ার করছেন মর্মে জানান।তিনি যদি ধানেরশীষের মনোনয়ন পান এবং নির্বাচিত হতে পারেন তবে মঠবাড়ীয়ার সকলকে মিয়ে উন্নয়নের জন্য কাজ করবেন এবং সুখী সমৃদ্ধ মঠবাড়ীয়া গড়তে চান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, তিনি ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ৩১ দফা সকলের নিকট প্রচারণা করছেন এবং আগামীদিনে প্রচারণা অভ্যহত থাকবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, তিনি মনেনয়ন পাওয়ার প্রত্যাশী, যদি না পান তবে যিনি পাবেন তার পক্ষে কাজ করবেন । তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews