মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

মঠবাড়ীয়ার বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন;

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার পঠিত



মো: আইউব আলী হাওলাদার, বিশেষ প্রতিনিধি।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর ও আজ ৩০ সেপ্টেম্বর মঠবাড়ীয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব রুহুল আমিন দুলাল ও আলহাজ্ব কে. এম. হুমায়ুন কবির।
নেতৃদ্বয় সাপলেজা, তুষখালী, ধানীসাফা, বড়মাছুয়া, মঠবাড়ীয়া সদর ও গুলিসাখালী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পৃথকভাবে ঘুরে দেখেন এবং পূজা উদ্যোক্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আলহাজ্ব রুহুল আমিন দুলাল ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। তবে আওয়ামী লীগের সিদ্ধান্তে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় ডা. রুস্তুম আলী ফরাজী নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি বিএনপির নেতা-কর্মীদের নানা মামলার খরচ বহন করে পাশে থেকেছেন। দলীয় কোন্দলের কারণে ২০২৪ সালের আগস্টে তিনি বহিষ্কৃত হলেও এখনও বিএনপির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হওয়ার আশাবাদী। অপরদিকে মঠবাড়ীয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও এক সময়ের ছাত্রনেতা আলহাজ্ব কে. এম. হুমায়ুন কবিরও ১৫ বছরের আওয়ামী শাসনামলে মামলা-হামলা ও জুলুমের শিকার হয়েছেন। তিনি এলাকাবাসীর কাছে একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনিও আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনো বিএনপি কেন্দ্রীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। এদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং প্রচারণা শুরু করেছে। কয়েকদিন আগে একটি জাতীয় দৈনিকে আ. মামুন খানকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রকাশ করলেও তা পরবর্তীতে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে ভুয়া খবর বলে জানানো হয়। নির্বাচনের মাত্র চার মাস বাকি থাকলেও মঠবাড়ীয়া আসনে বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা না হওয়ায় নেতাকর্মীরা প্রচারণা শুরু করতে পারছেন না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews