বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের পক্ষে সহায়তা;

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রফিকুল শেখের বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও বস্ত্রসামগ্রীসহ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে মো. রফিকুল শেখের ঘরটির সবকিছুই পুড়ে যায়।
শনিবার (২২ নভেম্বর) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের মো: রফিকুল শেখের বাড়িতে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোংলা পৌর সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. জুলফিকার আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা পৌছে দেন।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তৈয়বুর রহমানের হাতে নগদ অর্থ, কাপড়চোপড়, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
এ সময় মো. জুলফিকার আলী বলেন, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষের পাশে রয়েছেন। তিনি দেশের সব খোঁজখবর রাখছেন। মানুষ মানুষের জন্য, তাই এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী সহ আর্থিক সহযোগিতা করা হয়েছে।
অগ্নিকাণ্ডের শিকার হওয়া মো: রফিকুল শেখ বলেন, আগুনে পুড়ে আমাদের সব স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের ঘরে যা ছিল,সব ছাই হয়ে গেছে। কেউ একবার খবরও নেয় নাই। বিএনপির লোকজন এসে খোঁজখবর নিয়ে সান্ত্বনা দিয়েছে।
মো. জুলফিকার আলী তারেক রহমানের কথা বলে
খাদ্য সামগ্রী, বস্ত্র সামগ্রী সহ নগদ অর্থ সহযোগিতা দিয়ে গেছেন। আমরা এতে কৃতজ্ঞ তাদের প্রতি।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews