বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

মোংলায় মায়ের কোল থেকে ৩ বছরের মরিয়ম ট্রেনের নিচে;

  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩০৯ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা বাগেরহাট

মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে মরিয়ম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে খুলনা-মোংলা রেলপথের দিগরাজ পয়েন্টে এই দূর্ঘটনা ঘটে। দায়িত্বরত লাইনম্যান রেলগেইট না ফেলায় এই দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
প্রত্যাক্ষদর্শী ডি এল মল্লিক বলেন, মোংলা থেকে ছেড়ে আসা খুলনার একটি লোকাল বাসে করে দুটি বাচ্চা নিয়ে যাচ্ছিলেন মহিলা। এসময় রেলক্রসিং এলাকায় জ্যাম পড়ে গাড়িটি আটকা পড়ে। হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামে ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। জীবন বাচানোর তাগিদে দ্রুত ঐ মহিলা যাত্রীবাহী গাড়ি থেকে বাচ্চা নিয়ে নামে। কিন্তু এসময় মহিলার হাতে ধরা বাচ্চাটি ছুটে গিয়ে মোংলা কমিউটারের নিচে পড়ে মৃত্যু বরণ করে। দায়িত্বরত লাইনম্যান রেলগেইট না ফেলায় এই দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
নিহত শিশুর মা ফাতেমা বেগম জানায়, দুই সন্তানকে নিয়ে মোংলা থেকে যাত্রীবাহী বাসে করে বাগেরহাট যাচ্ছিলেন সে। পথিমধ্যে দিগরাজের রেলক্রসিংয়ে বাসটি পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামে ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। এসময় যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ট্রেনের নিচে পড়ে। পরে ট্রেনটি চলে গেলে শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু মরিয়ম মারা গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মোঃ শামিম হাসান।
এদিকে অবহেলার কারণে দিগরাজের রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যান মোঃ শাহিনের বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধ জনতা। এসময় মোংলা-খুলনা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে এই সড়কে আবার যান চলাচল শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দিগরাজ রেলক্রসিংয়ের গেটম্যান পলাতক রয়েছেন। তার বাড়ী নাটোর জেলায় বলে জানা গেছে।
মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, দায়িত্ব অবহেলার কারণে গেটম্যান মোঃ শাহিনের বিরুদ্ধে রেল পুলিশ ব্যাবস্থা নিবে এবং এ ঘটনায় মামলার গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews