বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ; ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত;

রূপসী নওগাঁর ঈদ উপহার পেলেন ১১০ অসহায় সুবিধাবঞ্চিত পরিবার ;

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৬৭ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের মতো এবছরেও সমাজের সুবিধাবঞ্চিত একশত দশ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১১০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য লাচ্চা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, সুগন্ধি চাউল ১ কেজি, গুঁড়া দুধ ১ প্যাকেট এবং ৫০০ গ্রাম তৈল রূপসী নওগাঁর ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন— রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, রূপসী নওগাঁর সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাঈম সরদার, রূপসী নওগাঁর উপদেষ্টা ফিরোজ আহম্মেদ, ডাঃ আকরাম সরদার, সদস্য কায়েস সরদার, সুমাইয়া খাতুন সহ সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, ‘রূপসী নওগাঁ’ ২০১৬ সালে যাত্রা শুরু করে। গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ ও শিক্ষাদান কর্মসূচী, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা ও পাঠ্যপুস্তক বিতরণ, বিনামূল্যে রক্তদান ও জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ তৈরি করা, সমাজের অসহায় অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, দুস্থ ও অসহায়দের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচী ও বৃক্ষ রোপণে উৎসাহিত করা, বয়স্ক লোকদের শিক্ষার ব্যবস্থা করা, বেওয়ারিশ লাশ দাফন, পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কর্মসূচী ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনগুলো ধারাবাহিকভাবে পালন করে আসছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews