রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

সড়কে বাস দুর্ঘটনায় নিহত দুই ও আহত একজন;

  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত



মোঃ মাসুম আকন

ঢাকা থেকে পাথরঘাটাগামী রাজিব পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পিরোজপুরে বাসচাপায় মো. রিয়াদ কাজী (২০) ও মো. শাহীন মাঝি (৩০) নামের দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিয়াদ কাজী সদর উপজেলার শংকরপাশা গ্রামের কামাল কাজীর ছেলে এবং নিহত শাহীন মাঝি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের আনোয়ার মাঝির ছেলে। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই। আর তাৎক্ষণিকভাবে আহত বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পাথরঘাটাগামী রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া দুই পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর অন্যজনের মৃত্যু হয়। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করার সময় তার মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews