রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

সারাদেশের মত মোংলা বন্দর এ উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস;

  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

সারাদেশের মত যথাযোগ্য মর্যাদায় মোংলা বন্দর কর্তৃপক্ষে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
এ উপলক্ষে মোংলা বন্দরের জলযানসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দিয়ে সুশোভিতকরা ও বন্দরের পানির জেটিতে অবস্থানরত জাহাজগুলি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টা ০১ মিনিটে মোংলা বন্দরে অবস্থানরত সকল জাহাজে এক মিনিট বিরতিহীনভাবে হুইসেল বাজানো এবং সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে বন্দর এলাকায় স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান সহ মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান ও বীর মুক্তিযোদ্ধাগন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড অফিসে জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা সংসদ পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মেনাজাতের আয়োজন করা হয়,
মোংলা বন্দরের সভাকক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান জাতীয় জীবনে মহান বিজয় দিবসের নানান তাৎপর্য তুলে ধরেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, মোংলা এবং পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খুলনায় ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews