মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান;

হাসিনার দোষর সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেফতার;

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫০ বার পঠিত



মোঃ হাসমত আলী ;
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ ৬ শাহজাদপুরের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী পুলিশের হাতে আটক। গাজীপুরের শ্রীপুর থেকে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোছনা খনমকে আটক করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্রদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, চয়ন ইসলাম গত দুই মাস ধরে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। বাড়িটির মালিক হিসেবে আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলামের নাম উঠে এসেছে। পুলিশ জানায়, আটকের পর চয়ন ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার স্ত্রীর ভূমিকা সম্পর্কেও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, চয়ন ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, যার মধ্যে চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতা এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চয়ন ইসলামের আটকের খবরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন। বিশেষ করে গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলন দমনে তার ভূমিকা বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তিনি নিজ বাসায় ছাত্র জনতার ওপর হামলাকারীদের জন্য খাবারের আয়োজন করেছিলেন এবং তাদের উৎসাহিত করেছিলেন। শাহজাদপুরের একাধিক বাসিন্দা জানিয়েছেন, চয়ন ইসলাম ও তার বড় বোন সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা এই এলাকায় চাঁদাবাজির এক বিশাল নেটওয়ার্ক পরিচালনা করতেন। তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের অভিযোগ দীর্ঘদিনের। মেরিনা জাহান কবিতার গ্রেপ্তারের দাবি
শুধু চয়ন ইসলাম নয়, তার বড় বোন মেরিনা জাহান কবিতার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা দাবি করছেন, মেরিনা জাহান কবিতাও অনৈতিক উপায়ে ক্ষমতা ধরে রেখেছিলেন এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের একাধিক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, মেরিনা জাহান কবিতা সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, অবৈধ নির্বাচনে ক্ষমতায় আসার পর তিনি অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হন। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, চয়ন ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চয়ন ইসলামের গ্রেপ্তার রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল, সেগুলোর বিচার কীভাবে হয়, তা এখন সময়ই বলে দেবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews