শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বদলগাছীতে অবৈধ স’মিলের দৌরাত্ম্য, উজাড় হচ্ছে সবুজ; আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত,আলোচনা সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা ; নওগাঁয় নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান; দেবিদ্বারে বিএনপির নবগঠিত কমিটিকে বরণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া; নতুন সাজে যাত্রা শুরু করল পপুলার ডায়াগনস্টিক সেন্টার; কাউখালীতে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত; রায়গঞ্জে নতুন সুরের ডাক: বারবার কারা নির্যাতিত নেতা আবু শামা সরকারের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে চান্দাইকোনা; কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫; কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা;

কাউখালীতে দোকান পুড়ে ভষ্মিভূত ;

  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২১৯ বার পঠিত

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

অদ্য ৩মার্চ (সোমবার) ২০২৫ তারিখ অনুমান রাত ১ঃ৩০-৩ঃ০০ ঘটিকার মধ্যে পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের,সয়না গ্রামের সয়না ক্লাব সংলগ্ন,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ফিরোজ খান,পিতাঃ মৃতঃ নূর মোহাম্মদ খান এর মুদির দোকানে উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরবর্তীতে রাত অনুমান ২ঃ৩০ ঘটিকার সময় প্রতিবেশী উত্তম বাবুর স্ত্রী প্রথমে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে এলাকাবাসীর সহযোগিতায় অনুমান রাত ৩ঃ০০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু ততক্ষণে উক্ত দোকান এবং দোকানে থাকা সমস্ত মালামাল পুরোপুরি আগুনে পুরে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোঃ ফিরোজ খানের পার্শ্ববর্তী ব্যবসায়ী মোঃ মিল্লাত হোসেন খান,পিতাঃ মৃতঃ আব্দুল মান্নান খানের ফার্মেসির দোকান আংশিক(এক-তৃতীয়াংশ) পুড়েগিয়ে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায় নাই,তবে ক্ষতিগ্রস্ত ফিরোজ খান বলেন,অগ্নিকাণ্ড শত্রুতা মূলক কেহ ঘটতে পারে। ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সাঈদ বলেন,অগ্নিকান্ডের বিষয়টি কাউখালী থানা পুলিশকে সাথে সাথেই অবগত করা হলে একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন।
এ বিষয়ে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে সোমবার দুপুর ২ঃ৩০ সময় ফোন দিয়ে জানতে চাইলে তারা বলেন,অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা কিছুই জানিনা বা পরবর্তীতে আমাদের কেউ অবগত করেনি। জানতে পারলে একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এন্ট্রি ভুক্ত করতে পারতাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews