1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আমড়াগাছিয়ায় একই স্থানে দুইজন নিহত, একজন নিখোঁজ; পিরোজপুরে সাংবাদিকদের ঐতিহাসিক মিলনমেলা: তিন সংগঠনের ঐক্যবদ্ধ পথচলার অঙ্গীকার; শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পিরোজপুর জেলা বিএনপির শোক র‌্যালি ও দোয়া মাহফিল; মানবাধিকার সংগঠনের নামে অপতৎপরতা উদ্বেগজনক; মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ ও যান চলাচল বন্ধ; শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই আগামীর লক্ষ্য: ঈদুল আযহার বার্তায় জিসান; ​আগামী ইউপি নির্বাচনে জনপ্রিয়তার তুঙ্গে রাইসুল ইসলাম (রইচ): ৪ নং ওয়ার্ডবাসীর আস্থার নতুন ঠিকানা; তেতুলিয়ায় মডেল থানা পুলিশ সদস্যের বসত বাড়িতে মটর সাইকেল দুঃসাহসিক চুরি ; মঠবাড়িয়ায় উন্নয়নের অগ্রযাত্রায় জনতার আস্থার প্রতীক রুবেল হাওলাদার; ঈদুল আযহা ও কুরবানীর তাৎপর্য;

কাউখালীতে মেধাবী ছাত্রী শিক্ষাবৃত্তি পেলেন শ্রাবণী;

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নং সদর ইউনিয়নের কচুয়াকাঠী গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী শ্রাবণী সরকারিভাবে শিক্ষাবৃত্তি অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে এলাকাজুড়ে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি বিরাজ করছে।
শ্রাবণীর পিতা: আনোয়ার হোসেন মিস্ত্রি একজন দিনমজুর রাজমিস্ত্রি ছিলেন। দীর্ঘদিন কঠোর পরিশ্রম করার ফলে বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। মা নাসরিন বেগম একজন গৃহিণী। পাঁচ সদস্যের এই পরিবারে বড় বোন জান্নাতুল ফেরদৌস গ্র্যাজুয়েশন সম্পন্ন করে চাকরির চেষ্টা করছেন এবং ছোট ভাই সম্রাট বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
অভাব-অনটনের মধ্যেও সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সন্তানদের শিক্ষিত করে তুলেছেন তাদের বাবা-মা। শ্রাবণী ইতিপূর্বে সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে প্রতিটিতেই সুযোগ পান। বর্তমানে তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার অ্যান্ড বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান,শ্রাবণী লেখাপড়া শুরু থেকে ভালো রেজাল্ট করে আসছে সে খুব মেধাবী,৫ম,৮ম,এসএসসি,এইসএসসি প্রত্যেকটি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন,এই অর্জন কাউখালী উপজেলার জন্য গর্বের বিষয়। তারা বিশ্বাস করেন, ভবিষ্যতে তিনি এলাকার সুনাম বয়ে আনবেন।
এ বিষয়ে ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “আমার ইউনিয়নের একটি অসচ্ছল দিনমজুর পরিবারের তিন সন্তানই শিক্ষিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। সরকারিভাবে শিক্ষাবৃত্তি থাকায় আমরা শ্রাবণীর পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতেও এমন মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ সহায়তা পেলে শ্রাবণী তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং কাউখালীর গৌরব আরও উজ্জ্বল করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews