শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে;

গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ;

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২০৮ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলায় একাত্তরের অন্যতম ভয়াবহ দামেরখণ্ড গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দামেরখণ্ড বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা করা হয়। সন্ধ্যায় রয়েছে মোমবাতি প্রজ্বলন। বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গভীর বেদনার স্মৃতিবিজড়িত ২৫ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনের শেষে যে রাত নেমে এসেছিল, ইতিহাসে তা এক বর্বর গণহত্যার সাক্ষী হয়ে আছে। এই রাতে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের এক অভিযানে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ঘুমন্ত বাঙালির ওপর। উদ্দেশ্য ছিল বাঙালির মুক্তির সংগ্রামকে স্তব্ধ করে দেওয়া। এই হত্যাযজ্ঞের সময় নারীদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালানো হয়। মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন সমাজ নির্মাণের আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে গণহত্যায় শহিদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews