মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

চরখালি ফেরিঘাটে ভোগান্তির শেষ নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের;

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: আব্দুল হান্নান শেখ

পিরোজপুর পিরোজপুরের চরখালি ফেরিঘাটে প্রতিদিনই যাত্রী ও যানবাহনের দীর্ঘ লাইন পড়ছে। ফেরির সংখ্যা অপ্রতুল, ঘাটের অব্যবস্থাপনা আর সময়মতো ফেরি চলাচল না করায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে।সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘাটে ভিড় লেগেই থাকে। অনেক সময় একটি ফেরি ছাড়তে ৩০মিনিট.১ ঘন্টাঘণ্টা সময় লেগে যায়। গরম আর বৃষ্টিতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে গিয়ে শিশু ও বয়স্করা বেশি ভুগছেন।ভুক্তভোগী যাত্রী মো. রফিক বলেন, “প্রতিদিন অফিসে যেতে এই ঘাট পার হতে হয়। ফেরি দেরিতে আসে, আবার আসলেও যাত্রীর চাপে উঠতে পারি না। জীবন অতিষ্ঠ হয়ে গেছে।”স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যা চললেও স্থায়ী সমাধান মিলছে না। এই অবস্থায় ঘাটের দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা *দ্রুত চরখালি ফেরিঘাটে সেতু নির্মাণের দাবি* জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “ফেরি দিয়ে আর কতদিন? সরকার যদি এখানে দ্রুত একটি সেতু নির্মাণ করে দেয়, তাহলে হাজার হাজার মানুষের ভোগান্তি একেবারে শেষ হয়ে যাবে।”তারা মনে করছেন, দ্রুত সেতু নির্মাণ হলে পিরোজপুর-বরিশাল যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews