বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ;

তাড়া‌শে স্বামী-স্ত্রী সন্তান সহ গলাকাটা মর‌দেহ উদ্ধার করে‌ছে পু‌লিশ;

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৫৮৩ বার পঠিত



স্টাফ রিপোর্টার;

সিরাজগঞ্জের তাড়াশে একটি আবাসিক ভবন থেকে একটি পরিবারের স্কুল পড়ুয়া সন্তান সহ স্বামী-স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার ।

সোমবার রাত ২টার দিকে তালাবদ্ধ ওই বাসায় গিয়ে তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে বাসার মালিক বিকাশ সরকার, মেয়ে তুষি সরকার এবং স্ত্রী স্বর্ণা সরকারের গলাকাটা মরদেহ শনাক্ত করেন তাড়াশ থানা পুলিশ।
বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার সকাল ৮টার দিকে জানিয়েছেন পুলিশের উর্দ্বত্তোন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে রয়েছেন।

পুলিশ জানান, রবিবার বিকাল থেকে তাড়াশ পৌর সদরের বারোয়ারী বটতলা এলাকার বিকাশ সরকারকে মোবাইল ফোনে তাঁর আত্মীয় স্বজন পাচ্ছিলেন না।
পরে সোমবার রাত পর্যন্ত ফোন কল রিসিভ না হওয়ায় আত্মীয় স্বজন তাঁর পৌর তাড়াশ সদরের বারোয়ারী বটতলা তিনতলা ভবনের বিকাশ সরকারের বাসায় যান। সেখানে বাসাটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সহায়তায় থানা পুলিশকে খবর দেয়।

পরে মঙ্গবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরে প্রবেশ করে দেখতে পান একটি কক্ষে বাসার বিকাশ সরকার (৪৫) কে আরেকটি কক্ষে স্ত্রী স্বর্ণা সরকার (৩৮) ও তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তুষি সরকার (১৫)র গলাকাটা মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীউল আলম বলেন, এটি একটি পরিকল্পিত ভাবে হত্যাকান্ড।

আর এখনো পর্যন্ত হত্যাকান্ডের কারণ জানা যায়নি।তবে পুলিশের একাধিক টিম ঘটনার অনুসন্ধ্যানে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews