মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত;

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৯ বার পঠিত

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি:

“দুর্যোগে আমরা, দুঃসময়ে আমরা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি ইউনিট টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৩ মে ২০২৬ ইং তারিখে উপজেলা অডিটোরিয়ামে মঠবাড়ীয়া উপজেলার সকল সিপিপি ইউনিট টিম লিডারদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তারের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিপির সহকারী পরিচালক বদিউজ্জামান, মঠবাড়ীয়া, পিরোজপুর।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা টিম লিডার খলিলুর রহমান ফরাজী। এছাড়াও বক্তব্য দেন উপজেলা ডেপুটি টিম লিডার ইকবাল হোসেন এবং ৯নং সাপলেজা ইউনিয়নের ৫নং ইউনিট টিম লিডার আঃ কুদ্দুস খান।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সিপিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে জনগণের জানমাল রক্ষায় স্বেচ্ছাসেবকদের আরও দক্ষ ও সচেতন করে গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews