বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ;

লালপুরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৩ সদস্য আটক;

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩১৭ বার পঠিত



ডেক্স রি‌পোর্টার;

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন হতে ট্রেনের টিকিট কালোবাজারি অভিযোগে ৩ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার(৩০শে জানুয়ারি-২৪) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ঢাকা গামী বিভিন্ন ট্রেনের ৪৪টি টিকিট জব্দ করে তারা।
আটককৃতরা হলেন লালপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের শম্ভু দাসের ছেলে গণেশ দাস (৫২), গোসাইপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মিঠুন মোল্লা(৩৩) ও ধনঞ্জয় পাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ৩০শে জানুয়ারি বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় টিকিট কালোবাজারি অভিযোগে ঢাকা গামী বিভিন্ন ট্রেনের ৪৪টি টিকেট সহ গনেশ দাস, মিঠুন মোল্লা এবং দেলোয়ার হোসেন নামের তিন জনকে আটক করা হয়। তিনি আরো জানান,এই তিনজন অনেকদিন থেকেই ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল।আজ আবারো কালোবাজারের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপরে তাদের নামে মামলা দায়ের করে ঈশ্বরদী রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews