শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে;

শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি ;

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২১৬ বার পঠিত



জাফর ইকবাল (যশোর) ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের শার্শার সাবরেজিস্টার অফিসের ৪র্থ শ্রেণির কর্মচারী (মোহরার) শামসুজ্জামান মিলন’কে ঝিকরগাছা অফিসে বদলী না করার জন্য জেলা রেজিস্ট্রার বরাবর চিঠি প্রদান করেছে ঝিকরগাছা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ জনগন। মঙ্গলবার (২৪ মার্চ) গণস্বাক্ষরকৃত এই চিঠি ঝিকরগাছা থেকে যশোর পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, যশোর জেলার ঝিকরগাছা সাবরেজিস্ট্রি অফিসে কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখকদের ঐক্যমতের ভিত্তিতে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সেবাগ্রহিতাদের সর্বোচ্চ সেবার মাধ্যমে দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে।
কিন্তু বর্তমানে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত মোঃ শামছুজ্জামান মিলনকে বদলীর মাধ্যমে ঝিকরগাছা অফিসে যোগদানের জন্য মৌখিক গুঞ্জন শোনা যাচ্ছে। শামছুজ্জামান মিলন একজন পরিচিত সন্ত্রাসী, পরসম্পদ লোভী, মাদক কারবারী ব্যক্তি। তার নামে (১) যশোর এর কোতয়ালী থানার এফআইআর নং-১৯/১০৩৩, তারিখ-০৫ জুলাই ২০১৭; সময়- দুপুর- ১৪:২০ ঘটিকা, ধারা-১৯(১) এর ১(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; এজাহারে অভিযুক্ত; (২) যশোর এর কোতয়ালী থানার এফআইআর নং-৮৯/২৩৭, তারিখ-১৬ ফেব্রুয়ারী ২০১৭; সময়- রাত্র – ০০:৩৫ ঘটিকা, ধারা-১৯(১) এর ১(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; এজাহারে অভিযুক্ত; (৩) যশোর এর কোতয়ালী থানার এফআআর নং- ১৩৯/১৪৮২, তারিখ-২৯ নভেম্বর ২০১৬; সময়- সকাল- ০৮:৪০ ঘটিকা, ধারা-১৯(১) এর ১ (খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; এজাহারে অভিযুক্ত, মোট ৩টি মাদক মামলা চলমান। এমনকি তার বিরুদ্ধে দলিলের লিখিত ভলম বইয়ের পাতা নষ্ট করা, দালালি, জালিয়াতি, রেজিস্ট্রিকৃত দলিলের পাতায় কাটাছেড়া, পাতা পরিবর্তনসহ অফিসে উপস্থিত সেবাগ্রহিতাদের জিম্মি করে ঘুষ আদায় তার নিয়মিত ঘটনা। সে একজন ৪র্থ শ্রেণির কর্মচারী, তার পূর্বপুরুষ হতে পারিবারিক অস্বচ্ছলতা থাকা স্বত্বেও বর্তমানে সে যশোর শহরে ৪ কোটি টাকা ব্যয়ে জমিসহ বাণিজ্যিক / আবাসিক ভবন ক্ৰয় করেছেন। এত অভিযোগে দোষী ব্যক্তিকে আমরা ঝিকরগাছা দলিল লেখক কল্যাণ সমিতি কিভাবে আমাদের কাছে আসা সেবাগ্রহিতাদের ও তাদের মূল্যবান রেজিস্ট্রিকৃত দলিল বা সরকারি ফিসের হিসাবের দায়ভার তার জিম্মায় প্রদান হস্তান্তর করিব? চিঠিতে মিলনকে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানে অসম্মতি প্রদানসহ বদলী বাতিলের জন্য আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে শামসুজ্জামান মিলন বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। আমার নামে মাদক মামলা ছিলো কিন্তু কোর্ট ফাইনাল দিয়ে দিয়েছে। তবে এর স্বপক্ষে তিনি কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews