সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
রাজনীতির দীর্ঘ পথচলায় বহু মামলা-হামলার শিকার হয়েও আদর্শ থেকে একচুলও সরে দাঁড়াননি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: রহিজ ব্যাপারি। রাজপথের পরীক্ষিত এই সৈনিক বর্তমানে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রায় ২২ বছরের রাজনৈতিক জীবনে জনস্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি বারবার কারাবরণ ও রাজনৈতিক দমনপীড়নের মুখোমুখি হলেও সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই থেকে কখনো পিছপা হননি।
কঠিন ও সংকটময় এই রাজনৈতিক পথপরিক্রমায় তার প্রধান রাজনৈতিক অভিভাবক ও প্রেরণার উৎস হিসেবে সবসময় পাশে থেকেছেন বিশিষ্ট জননেতা, মানবিক এমপি আমিরুল ইসলাম আলিম। তার দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় রহিজ ব্যাপারি জনকল্যাণমূলক রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছেন।
এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের মুখেও এখন তার সততা ও জনসেবার প্রশংসা শোনা যায়। কৃষক বুদ্দু শেখ ও তাঁত শ্রমিক মোতালেব জানান, ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং বেলকুচির তাঁত শিল্পের দুর্দিনে শ্রমিকদের অধিকার আদায়ে তিনি সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেন। এছাড়া বয়স্ক ও বিধবা ভাতা প্রদানে কিংবা চরম বিপদের দিনে তিনি মায়ের স্নেহ ও ছায়ার মতো মানুষের পাশে থাকেন বলে জানান স্থানীয়রা।
এদিকে আনুষ্ঠানিক কোনো পদ-পদবি বা মেম্বার নির্বাচিত হওয়ার আগেই তিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। মানবিক এমপি আমিরুল ইসলাম আলিম-এর সহযোগিতায় তিনি নিজ উদ্যোগে এলাকার কাঁচা রাস্তা পাকা করে দিচ্ছেন এবং যোগাযোগ ব্যবস্থার চরম দুর্ভোগ লাঘবে কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যা স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থাকে করে তুলেছে আরও সহজ ও গতিশীল। পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে দুস্থ ও অসহায় মানুষদের আর্থিকভাবেও নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
নির্বাচিত হলে ৮নং ওয়ার্ডকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করতে তিনি সুনির্দিষ্ট কিছু এজেন্ডা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে— কৃষক ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত দুস্থদের মাঝে সরকারি সহায়তা বণ্টন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং জন্মনিবন্ধনসহ সকল নাগরিক সেবা হয়রানিমুক্ত ও ঘুষমুক্ত করা।
দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে একটি বৈষম্যহীন ও উন্নত জনপদে রূপান্তর করতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo