শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি; এমপির বরাদ্দে ইউছুফপুর-নবীপুর সড়কের পাকাকরণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ; জামালপুরে খাদ্য গুদামের এসএমওকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ; তাহিরপুরের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট; মোহনপুরে আসন্ন আলু মৌসুম সফল করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা; কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, সহজ হবে সরকারি কৃষিসেবা ; কাউখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত; আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন; রাজশাহী অঞ্চলে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন: কুমিল্লায় বিএনপির নেতাকর্মীদের ঢল, সাহারপাড়ে ব্যাপক উপস্থিতি; কবিতা- তুমি আসবে বলে; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ;

পিরোজপুরে গৃহায়ন প্রতিমন্ত্রীর আগমন,ফুলেল সংবর্ধনা ও মতবিনিময়;

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৮ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন পিরোজপুর (প্রতিনিধি)

পিরোজপুর,২০ফেব্রুয়ারি (শুক্রবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন,এমপি পিরোজপুর জেলায় আগমন করেছেন। এ উপলক্ষে জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
আগমন উপলক্ষে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। তিনি পিরোজপুর জেলার সার্বিক উন্নয়ন,চাঁদাবাজি ও সন্ত্রাস দমন,মাদক নির্মূলে সকল পর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী একটি মাদ্রাসায় কোমলমতি শিশুদের সঙ্গে ইফতার করেন। সেখানে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ ও সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরদিন ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন এবং দুপুর ১২টা ৩০ মিনিটে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews