মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
চান্দিনায় ঘরে ঢুকে পিটিয়ে গৃহকর্ত্রীকে হত্যা; কাউখালীতে নাগরিক উদ্যোগের আরজেএমএফ সদস্যদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত; কাউখালীতে ভাত খাওয়া নিয়ে কলহে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু; তেতুলিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন; ভাঙ্গুড়ায় ৭৫টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস; শিক্ষার মানোন্নয়নে সাপ্তাহিক ছুটি এক দিন করা প্রয়োজন; কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা; হারিয়ে যেতে বসেছে আত্রাইয়ে মৃৎশিল্প; বেলকুচির রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো. আলী আশরাফ; কালকিনিতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন;

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে;

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

হাম-রুবেলার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোহাম্মদ খায়রুল আলমের সভাপতিত্বে হাম – রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম।
উপজেলার এই কার্যক্রমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা টিকা হচ্ছে।
টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম,প.প কর্মকর্তা মো.শরিফুল ইসলাম,ডা:আলম ইফতেখার বেলায়েত,ডা:মো.তারিকুল ইসলসম,ডা: মো.তোফাজ্জল হোসেন,ডা: মো.শাহরিয়ার কবির সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম বলেন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরীক্ষা অনুযায়ী, হামে আক্রান্ত রোগীদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই আমরা বর্তমানে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছি। আজ থেকে সেই কার্যক্রম শুরু হচ্ছে। তবে এই বয়সী শিশুদের মধ্যে যারা বর্তমানে অসুস্থ, তাদের এই মুহূর্তে টিকা দেওয়া হচ্ছে না। অসুস্থ শিশু ছাড়া বাকি সবাইকে টিকা দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews