মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা: বৃক্ষ এক মহারাজা ; এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী কোরবান আলীর সংবাদ সম্মেলন; ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ; আত্রাইয়ে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ বদলগাছি; নওগাঁর আত্রাইয়ে বর্ষায় ছাতা কারিগরদের ব্যস্ততা; মাদক ও কিশোর গ্যাং দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক প্রতিরোধ: পিরোজপুরে র‍্যাব-৮; স্বৈরাচারের দুঃশাসনে ক্ষতবিক্ষত: ১০ নম্বর গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপি; সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম; দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার;

৯নং সাপলেজা ইউনিয়ন পরিষদ ভবন ও গেইট সংস্কারে বদলে গেছে ইউনিয়নের চিত্র;

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর):

দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল ৯নং সাপলেজা ইউনিয়ন পরিষদ ভবন ও এর আশপাশের অবকাঠামো। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম এর উদ্যোগে ইউনিয়ন পরিষদ ভবন, গেইট ও আশপাশের বিভিন্ন স্থাপনার সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে।
জানা যায়, ১৯৪৭ সালের পূর্বে নির্মিত একটি প্রাচীন কুটির বাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। ঐতিহাসিক এই স্থাপনাটিতে বসবাস করতেন বৃটিশ জমিদার এডওয়ার্ড প্যারিক্যাসপার্স সাহেব। তার পিতার নাম ছিল শিলার সাহেব। তার নাম অনুসারেই প্রথমে এলাকার নামকরণ হয় “শিলারগঞ্জ”। পরবর্তীতে আক্ষরিক পরিবর্তনের মাধ্যমে নাম হয় “সাপলেজা”।
এ এলাকায় এখনও রয়েছে তিনটি প্রাচীন চুন-সুরকির গাঁথুনি ভবন, দুটি পুকুর ও ঘাটলা। এর একটিতে জমিদার পরিবার, অন্যটিতে চাপরাশি এবং আরেকটিতে আরদালী বা পেয়াদারা বসবাস করতেন বলে স্থানীয়দের দাবি।
প্রায় ৪০ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা কুটির বাড়ি, ইউনিয়ন পরিষদ গেইট ও আশপাশের দুরবস্থার দিকে নজর দেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দ্রুত উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করেন বিভিন্ন উন্নয়নমূলক কাজ।
সংস্কার কাজের মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, লেট্রিন, দেয়াল, এসি স্থাপন, গেইট নির্মাণ, কুটির বাড়ির চারপাশের লেক সংস্কার, সাপলেজা বাজারের টলশেড, পানি চলাচলের ড্রেন, লেট্রিন ও ঘাটলা উন্নয়ন।
বিশেষ করে কুটির বাড়ির পাশের লেকটিতে দীর্ঘদিন ধরে পচা ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটত। সংস্কারের ফলে এখন এলাকাবাসী স্বস্তি ফিরে পেয়েছেন। স্থানীয়দের মতে, মাত্র দুই মাসের ব্যবধানে সাপলেজা ইউনিয়নের চিত্র বদলে গেছে।
এলাকাবাসী জানান, যারা এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন তারা কোনো জনপ্রতিনিধি নন, বরং প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়েও মানবিকতা ও জনকল্যাণের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের আন্তরিক উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, মঠবাড়ীয়ার উন্নয়নে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমীন দুলাল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews