বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে দুই দিনে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, “এলাকায় চোর আতঙ্ক; গুনবহা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা আব্দুল মান্নান মোল্লার; নওগাঁয় হত্যা মামলায় সাংবাদিককে আসামি: বাদীর পাল্টা বক্তব্য, চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রচারণার’ অভিযোগ; নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; পিরোজপুরে ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক; সাংবাদিকতা পেশায় কেন এই হতাশা ও বিশৃঙ্খলা? মোংলা বন্দরে এবার সর্বোচ্চ কার্গো হ্যাল্ডলিং ও রাজস্ব আয়ের রেকর্ড; নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ;

দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক খুন, পলিথিনে মোড়ানো লাশের ৯ প্যাকেট উদ্ধার, আটক ১;

  • Update Time : রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • ১৩১ বার পঠিত




মোঃ মাসুদ রানা ;কুমিল্লা জেলা প্রতিনিধি;

ভাড়াটিয়ার হাতে নৃশংসভাবে খুন হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক বাড়ির মালিক। হত্যার পর ঘটনা আড়াল করতে লাশ টুকরো টুকরো করে পলিথিনে প্যাকেট করে বাড়ির পেছনে ফেলে রাখে ঘাতকরা। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে। এ ঘটনায় ঘাতক ভাড়াটিয়া লাইলী আক্তারকে বিক্ষুব্ধ জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছেন ফরিদা ইয়াসমিন। তাঁর স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে একাই বসবাস করতেন ফরিদা ইয়াসমিন। বাড়ির অন্য একটি ঘর লাইলী আক্তারের কাছে ভাড়া দেওয়া হয়।

শনিবার সকালে ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে এসে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সন্ধ্যায় ফরিদা ইয়াসমিনের বোনের ছেলে মামুন বাড়ির পেছনে পলিথিনের কয়েকটি প্যাকেটে তাঁর খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ফরিদা ইয়াসমিনকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর সঙ্গে রবিউল, সোহেল ও ইমন নামের আরও তিন যুবক এবং লাইলীর স্বামী আবুল কালাম আজাদ জড়িত থাকার কথাও স্বীকার করেন বলে জানা গেছে।

রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ ফরিদার টুকরো করা লাশের প্যাকেট উদ্ধার এবং লাইলী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। লাইলী আক্তার দেবিদ্বার পৌর এলাকার চাঁপানাঘর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের খণ্ডিত লাশের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে পা ও মাথা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আটক লাইলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও চারজনের নাম উল্লেখ করেছেন। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews