বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল বিতরণ; এলাকাবাসীর দোয়া নিতে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের মতবিনিময় সভা; লৌহজং পদ্মায় অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস; লৌহজংয়ে নারীর অগ্রযাত্রায় শিক্ষা ও দক্ষতা উন্নয়নের আহ্বান; যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে লৌহজংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প; অসহায় মানুষের আশ্রয়স্থল আলমগীর হোসাইন, চার বছর পর স্বজনদের কাছে ফিরলেন শাহিনুর; তেঁতুলিয়ায় গুণগতমানের চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের সক্ষমতা উন্নয়ন কর্মশালা; আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ; আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; মোংলার পশুর নদীতে দুর্ঘটনার কবলে পড়েছে কয়লাবোঝাই কার্গো জাহাজ ; বাংলাদেশ–জাপান সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়, দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিং; “শবনম ভেজা ইয়াদ” মোহনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে ফেলার অভিযোগ, থানায় মামলা দায়ের; ভান্ডারিয়ায় মৎস্য অভিযানে একজনের ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড; বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন বাউল শিল্পী সিনথিয়া খান; রামুর বাকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব; বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক; সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ; টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি;

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ;

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত




মোঃ আবুরায়হান ইসলাম মোংলা উপজেলা প্রতিনিধি

মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’ সাতক্ষীরার শ্যামনগর থানাধীন সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৭ অক্টোবর ২০২৬ মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল অতর্কিতভাবে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতদল জিম্মিদের রেখে সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতদলের কাছে জিম্মি থাকা পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬) সাতক্ষীরার শ্যামনগর এবং আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) ও শাহিনুর রহমান (২৮) খুলনার কয়রা থানার বাসিন্দা।

জব্দকৃত অস্ত্র ও ফাঁকা কার্তুজ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

(ব্রিফিং প্রদানকারী কর্মকর্তাঃ লেঃ ওয়াসিফ কবীর শামিত, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস সোনার বাংলা)

স্বাক্ষরিত/-
সাব্বির আলম সুজন
SABBIR ALAM SUZAN
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews