মোঃ আঃ হান্নান, ব্যুরো প্রধান, বরিশাল;
আসন্ন স্হানীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে পরিচিতি, প্রচারণা কিংবা দোয়া কামনায় অনেকেই সরব হয়ে উঠেছেন মাঠ পর্যায়ে।
তারই অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা ঝালকাঠি’র অন্তর্গত রাজাপুর উপজেলাধীন ৫নং বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন সাবেক ছাত্রনেতা মোঃ আতিকুর রহমান আতিক।
২৭ শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের(ভাতকাঠি) বটতলা বাজার নামক স্হানে এলাকাবাসীর উপস্হিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় ইউনিয়ন বাসীর নিকট তিনি সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
উল্লেখ্য, আতিকুর রহমান আতিক দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে বেড়ে ওঠেন।
তিনি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’ এর বরিশাল জেলার সাবেক সহ-সভাপতি এবং ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’ ঝালকাঠি জেলার সাবেক সহ-সভাপতি।