বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা; ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত; ফেরেশতার মুখ, শয়তানের মন; মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযান:৭০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার; ভাঙ্গুড়ায় স্ত্রীকে নির্যাতন, গর্ভের সন্তান নষ্ট ও জোরপূর্বক তালাকের অভিযোগ স্বামীর; ২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল; জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা; কাউখালীতে চুরি-ছিনতাই ঠেকাতে দোকানের সামনে আলো বাধ্যতামূলক, কঠোর অবস্থানে ওসি; নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ; নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলন; ঢাকায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইসমত আরা ইমা; পিরোজপুরের ৪নং কলাখালি ইউনিয়নের উন্নয়নে ব্রতী মাসুম সরদার: আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল বিতরণ; এলাকাবাসীর দোয়া নিতে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের মতবিনিময় সভা; লৌহজং পদ্মায় অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস;

মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু;

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহনপুর (রাজশাহী):

রাজশাহীর মোহনপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই পর্ব।
গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই খেলোয়াড় বাছাই কার্যক্রম চলবে আগামী ০২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। কেশরহাট ডিগ্রি কলেজ মাঠে এই বাছাই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত খেলোয়াড় বাছাই কার্যক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এতে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা খাতুন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা।
স্থানীয় তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের মধ্য থেকে সেরা প্রতিভা অন্বেষণ এবং তাদের ক্রীড়াজগতে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে এই আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাছাইপর্বে কেশরহাট পৌরসভার বিভিন্ন এলাকার তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews