সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় মৎস্য অভিযানে একজনের ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড; বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন বাউল শিল্পী সিনথিয়া খান; রামুর বাকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব; বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক; সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ; টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি; নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে১৫টাকা কেজি দরে চাল বিতরণ; ৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই; ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুলকে ঘিরে ‘তথ্য সন্ত্রাস! একটি বিড়াল, একটুখানি মায়া ও অমলিন ভালোবাসা; চিকিৎসাসেবা: সেবার পরিবর্তে ব্যবসা; রাজাপুরে গণঅধিকার পরিষদ এর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনির; এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ;

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার জব্দ;

  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৬২ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম ;মোংলা প্রতিনিধি ;

মোংলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তীতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক আজ মঙ্গলবার মধ্যরাত ১টায় মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা মূল্যের ২ শত ৬৪ ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এসময় মাদক পাচারকারী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ার ক্যানের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড  ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews