মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ;

মঠবাড়ীয়ায় জামাতে ইসলামী’র ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত;

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত



মো: আইউব আলী হাওলাদার, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামাতে ইসলামী মঠবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া উপজেলা জামাতে ইসলামের আমীর ও সাফা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো: আ: জলিল শরীফ, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর জামাতের আমীর মীর আবদুল মালেক এবং জামাতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ। সভায় বক্তব্যে মো: আ: জলিল শরীফ বলেন, “আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হলে জামাতে ইসলামের আপত্তি নেই, তবে তার পূর্বে অবশ্যই পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। এই ব্যবস্থা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না।”
এসময় অন্যান্য নেতৃবৃন্দও পিআর পদ্ধতি বাস্তবায়ন, রাষ্ট্রযন্ত্র সংস্কার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। পরে ৫ দফা দাবী বাস্তবায়নের আহ্বান জানিয়ে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews